বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৮ দোকান ভস্মীভূত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৯ জুলাই ২০২৫, ১৭:১৩

লক্ষ্মীপুর সদর উপজেলার পুরাতন তেওয়ারীগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে মালামালসহ ৮টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে সদর (পূর্ব) উপজেলা মাইন উদ্দিন চৌধুরী রিয়াজের নেতৃত্বে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতারা পরিদর্শনে যান। এর আগে সোমবার (২৮ জুলাই) রাতে তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পুরাতন তেওয়ারীগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বাজারে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে মালামালসহ ৮টি দোকানের সম্পূর্ণ পুড়ে যায়।

পরে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ব্যবসায়ীদের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে করে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের অফিসার রঞ্জিত কুমার সাহা বলেন, ‘ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনের ভয়াবহতা ছিল বেশি।

আগুনে ক্ষয়ক্ষতির নিরূপণের কাজ চলছে।’ বিএনপি নেতা মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ বলেন, ‘বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নির্দেশনায় ঘটনাস্থল গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে ঘটনাটি খুব ভয়াবহ ছিল। আমরা তাদের পাশে আছি।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর