শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সম্পর্ক ভেঙে ‘ভাই’ হয়ে থাকতে চান প্রেমিক, বিষ হাতে অনশন স্কুলছাত্রীর

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৯ জুলাই ২০২৫, ১৬:৩৮

শরীয়তপুরের সখীপুরে প্রেমিকের প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে প্রেমিকের বাড়ির সামনে বিষের বোতল হাতে অনশনে বসেছেন নবম শ্রেণির এক ছাত্রী। প্রেমের সম্পর্ক, শারীরিক ঘনিষ্ঠতা ও বিয়ের আশ্বাস—সব মিলিয়ে গড়ে উঠেছিল এক গভীর বন্ধন। কিন্তু হঠাৎ করেই প্রেমিক দীর্ঘদিন ধরে দুবাই প্রবাসী, সেই সম্পর্ক থেকে সরে এসে ভাই-বোনের সম্পর্ক চায় বলে জানায় মেয়েটি।

ঘটনার সূত্রপাত এক বান্ধবীর মাধ্যমে তাদের পরিচয় হওয়ার মধ্য দিয়ে। ধীরে ধীরে সম্পর্ক গাঢ় হয়, দেখা-সাক্ষাৎ বাড়ে এবং একপর্যায়ে তারা বন্ধুর বাসায় একাধিকবার একসঙ্গে সময় কাটায়। মেয়েটির অভিযোগ, ছেলে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই বিশ্বাসেই তিনি শারীরিক সম্পর্কেও জড়িয়ে পড়েন।

মেয়েটি বলেন, ‘আমি ওরে বলছি, আপনি যদি বিয়ে না করেন, আমি মরে যাব। তবুও ও বলে, যা খুশি কর, আমার কিছু যায় আসে না।’ এক পর্যায়ে হতাশ হয়ে প্রেমিকের বাড়িতে গিয়ে বিষের বোতল হাতে নিয়ে অনশন শুরু করেন তিনি। সঙ্গে ছিল প্রেমের প্রমাণ হিসেবে ছবি, চ্যাট ও কল রেকর্ড।

তবে প্রেমিক আগেই খবর পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। মেয়েটি অভিযোগ করেন, তার উপস্থিতির পর ছেলের পরিবারের সদস্যরা তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, এমনকি ছেলের ছোট ভাই তার বাবাকেও টানাহেঁচড়া করে অপমান করে।

এই ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। অনেকেই বিষয়টিকে উপহাস করলেও, স্থানীয় কেউ কেউ মেয়েটির সাহস ও আত্মসম্মান রক্ষার সংগ্রামের পাশে দাঁড়িয়েছেন। তারা বলেন, ‘ভালোবাসা যদি সত্যিই ছিল, তাহলে প্রতিশ্রুতি ভঙ্গের খেসারত কে দেবে? নাকি মেয়েটি কখনো তার আত্মসম্মান ফিরে পাবে না?’

এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।তবে ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর