শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

পথচারীকে চাপা দিয়ে ছিটকে গেল মোটরসাইকেল, নিহত ২

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৮ জুলাই ২০২৫, ১৭:৪৮

বাগেরহাটের মোল্লাহাটে মোটরসাইকেলের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। সোমবার (২৮ জুলাই) খুলনা-ঢাকা মহাসড়কের মোল্লাহাটের চাঁদেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোল্লাহাট উপজেলার আগাকেন্দুয়া এলাকার মৃত কালাচাদ বৈদ্যর ছেলে রাজেশ্বর বৈদ্য (৬৫) এবং বরগুনার বানমার সদিপুর শিকদার বাড়ির মৃত দুলাল শিকদারের ছেলে মো. সাইদুল ইসলাম (৩০)। এ সময় আহত হয়েছেন চুয়াডাঙ্গা এলাকার আইয়ুব আলীর ছেলে মাহবুব হোসেন (২৮)।

পুলিশ জানায়, পথচারী রাজেশ্বর বৈদ্য মহাসড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহীসহ পথচারী রাজেশ্বর বৈদ্য সড়কে ছিটকে পড়েন। খবর পেয়ে মোল্লাহাট হাইওয়ে পুলিশ ঘটানাস্থলে এসে তাদেরকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী সাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

পথচারী রাজেশ্বরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে খুলনা যাওয়ার পথে রাজেশ্বরও মারা যান।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তিনি আরো বলেন, মটরসাইকেল আরোহী দুজন পৃথক দুটি কম্পানিতে কর্মরত ছিলেন। তারা দুজনই বরিশাল থাকতেন। তারা বরিশাল থেকে মোটরসাইকেলে খুলনা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর