বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

এমপিওভুক্ত হচ্ছে ১০৯০ ইবতেদায়ি মাদরাসা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৮ জুলাই ২০২৫, ১৭:০৫

সারা দেশের ১০৯০টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা অবশেষে এমপিওভুক্ত হতে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই এই এমপিওভুক্তির ঘোষণা আসবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মাদরাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ জানিয়েছেন, দেশের ১৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার মধ্যে ১৩২৭টি মাদরাসা এমপিওভুক্তির জন্য আবেদন করেছিল।

যাচাই-বাছাই শেষে ১০৯০টি মাদরাসাকে এমপিওভুক্তির জন্য চূড়ান্ত করা হয়েছে। শর্ত পূরণ না করায় ২৩৭টি মাদরাসা এই তালিকায় আসতে পারেনি বলেও তিনি জানান।

এমপিওভুক্তির ঘোষণা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীরা আগামী দুই মাসের মধ্যে নতুন বেতন স্কেলে ভাতা পেতে পারেন বলে জানা গেছে।

এর আগে চলতি বছরের ২৬ জুন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে ৮ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়।

পুরো প্রক্রিয়াটি ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা স্থাপন, পাঠদান, স্বীকৃতি, পরিচালনা, জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা ২০২৫ অনুযায়ী নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতেই এই তালিকা প্রণয়ন করা হয়েছে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর