শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

প্রাণিসম্পদ উপদেষ্টা

সবাইকে নিয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়তে চাই

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ জুলাই ২০২৫, ১৭:০২

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘জুলাইয়ের আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে হলে সবাইকে নিয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়তে চাই।’

রবিবার (২৭ জুলাই) সাভারে গণবিশ্ববিদ্যালয়ে ‘জুলাই অভ্যুত্থান পুনর্জাগরণ : স্মৃতিচারণা ও আলোচনা অনুষ্ঠান-২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘জুলাইযোদ্ধারা কখনোই ব্যক্তিগত স্বার্থের ইস্যুতে আন্দোলনে নামেননি। তারা দেশকে ভালোবেসেই আন্দোলনে অংশ নিয়েছেন।

তাদের চিন্তা-চেতনা ছিল উচ্চস্তরের। ’তিনি বলেন, ‘জুলাই মাস এমনিতেই আমাদের জন্য এক বেদনাবিধুর সময়। তারই মাঝে মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা আমাদের শোককে আরো গভীর করেছে।’

উপদেষ্টা বলেন, জুলাই-আগস্টের আন্দোলনের সময় তিনি নিজেও বিভিন্ন স্থানে ঘুরে আন্দোলন পর্যবেক্ষণ করেছেন এবং কোথাও কোথাও সরাসরি অংশগ্রহণ করেছেন।

তিনি বলেন, আন্দোলনের সময় বিশেষভাবে গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে সাহসিকতা ও সংগঠিতভাবে অংশ নিয়েছিল, তা প্রমাণ করে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মত নেতৃত্ব এখনো তাদের মাঝে প্রেরণা হিসেবে বিদ্যমান।

তিনি আরো বলেন, ‘আমি অন্তর্বর্তী সরকারের অংশ হিসেবে দায়িত্ব পালন করছি বটে, কিন্তু এখনো এই রাষ্ট্রযন্ত্রে ফ্যাসিবাদী কাঠামো পুরোপুরি বিলুপ্ত হয়নি। তাই সরকারকেও সচেতনভাবে কাজ করতে হচ্ছে। এই লড়াই শুধু সরকারের নয়, আমাদের সবার।

’নারীদের ভূমিকার কথা স্মরণ করে উপদেষ্টা বলেন, ‘জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নারীরা সম্মুখসারিতে থাকলেও আগস্টের পর থেকে নারীদের দৃশ্যমান উপস্থিতি অনেকখানিই হ্রাস পেয়েছে। এই বাস্তবতা নতুন করে ভাবতে বাধ্য করে। মনে রাখতে হবে, আন্দোলন এখনো শেষ হয়নি।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের প্রতিবেশী রাষ্ট্রসমূহ এবং আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তির নানা কৌশল সম্পর্কে সচেতন থাকতে হবে। অর্থনৈতিক নিপীড়নের কৌশলও তারা ব্যবহার করে থাকে।

এসব বিষয়ে রাজনৈতিক ও সামাজিক সচেতনতা জরুরি।’ বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নীলুফার সুলতানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য ড. মো. আবুল হোসেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আলোচনা পর্বে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে জুলাই গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর