বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

নিজ বাসভবন থেকে পাকিস্তানি নারী টিকটকারের মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৬ জুলাই ২০২৫, ১৬:৩৬

পাকিস্তানের সিন্ধুর ঘোটকি জেলার বাগো ওয়াহ এলাকায় নিজ বাসভবন থেকে টিকটকার সুমিরা রাজপুতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

জেলা পুলিশ কর্মকর্তা আনোয়ার শেখের বরাতে পাকিস্তানের জিও নিউজ বলছে, রাজপুতের ১৫ বছর বয়সী মেয়ে দাবি করেছে যে তার মাকে জোরপূর্বক বিয়ে করার জন্য চাপ দেওয়া ব্যক্তিরা বিষ প্রয়োগ করেছে।

রাজপুতের মেয়ের দাবি, সন্দেহভাজনরা তার মাকে বিষাক্ত ট্যাবলেট খাইয়েছিল, যার ফলে তার মৃত্যু হয়েছে। পরে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে।

মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডা. সর্বানন্দ বলেছেন, প্রাথমিক প্রতিবেদনে শারীরিক সহিংসতার কোনো চিহ্ন পাওয়া যায়নি, তবে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

সন্দেহভাজন হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে, তারা কোনো ষড়যন্ত্রে জড়িত কি না, তা নির্ধারণের জন্য একাধিক সূত্র অনুসন্ধান করছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর