প্রকাশিত:
২৬ জুলাই ২০২৫, ১৫:৩৩
ঝিনাইদহের মহেশপুরে কুমিল্লাপাড়া সীমান্ত থেকে ৩১টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এর আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৮৩ লাখ ৩ হাজার ৬০০ টাকা। এ সময় পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (২৬ জুলাই) দুপুরে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লাপাড়া সীমান্তবর্তী এলাকায় স্বর্ণ পাচারের খবর পেয়ে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে থলে ফেলে পালিয়ে যায় পাচারকারী। পরে থলেটি ক্যাম্পে নিয়ে তল্লাশি করলে এর মধ্যে ৩১টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৪ কেজি ২০৩ দশমিক ১১ গ্রাম।
যার বাজার মূল্য ৫ কোটি ৮৩ লাখ ৩ হাজার ৬০০ টাকা। উদ্ধারকৃত স্বর্ণ ঝিনাইদহ জেলা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।
মন্তব্য করুন: