শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বুমরাহ টেস্ট ক্রিকেট থেকে সরে যেতে পারেন?

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৬ জুলাই ২০২৫, ১৫:২৭

ভারতের তারকা পেসার জাশপ্রীত বুমরাহর টেস্ট ক্রিকেটে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ কাইফ। ওল্ড ট্র্যাফোর্ডে চলমান টেস্টে বুমরাহর পারফরম্যান্সে শারীরিক দুর্বলতার ছাপ স্পষ্ট হওয়ায় কাইফ এমন মন্তব্য করেছেন।

দুই দিনের খেলা শেষে বুমরাহ পেয়েছেন মাত্র একটি উইকেট। গতি নিয়েও বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে।

মাত্র একবার ১৪০ কিলোমিটারের গতি ছুঁয়েছেন তিনি। তা ছাড়া মাঠের সিঁড়ি নামার সময় সামান্য চোটের খবর এসেছে।

কাইফ তার সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, ‘জাশপ্রীত বুমরাহ এখন শরীরের কাছে হেরে যাচ্ছেন, বল ফেলছেন ধীরে। আগের মতো গতি আর নেই।

যদি নিজে অনুভব করেন যে দেশের জন্য শতভাগ পারফরম্যান্স দিতে পারছেন না, তাহলে হয়তো নিজেই অবসর নেবেন।’

তিনি আরো বলেন, ‘আগের মতো ১৩০-১৩৫ কিলোমিটার গতিতে বল করার সামর্থ্য এখন বুমরাহর নেই। ফিট অবস্থায় বুমরাহ এমন উইকেট নিজেই আউট করতেন, যেখানে কিপার শুধু ক্যাচ তুলে নিতেন। এখনো খেলার ইচ্ছা আছে, কিন্তু শরীর সঙ্গ দিচ্ছে না।

’কাইফ মন্তব্য করেন, ‘আগে থেকে বিরাট কোহলি, রোহিত শর্মা, আর রবীচন্দ্রন অশ্বিন নেই। এখন হয়তো ভারতীয় ক্রিকেটপ্রেমীদের বুমরাহ ছাড়া টেস্ট দেখতে অভ্যস্ত হতে হবে।’

তিনি শেষ করেন, ‘আমি আশা করি আমার কথা ভুল প্রমাণিত হবে। কিন্তু আজকের বুমরাহকে দেখে মনে হচ্ছে তিনি খেলা উপভোগ করছেন না, শরীর সঙ্গ দিচ্ছে না।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর