শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

গত ৬ মাসে নাইজেরিয়ায় অপুষ্টিতে কমপক্ষে ৬৫২ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ জুলাই ২০২৫, ১৫:১২

২০২৫ সালের প্রথম ছয় মাসে নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা প্রদেশে অপুষ্টিজনিত কারণে অন্তত ৬৫২ শিশুর মৃত্যু হয়েছে বলে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে আন্তর্জাতিক মানবিক সংস্থা মেদসাঁ সঁ ফ্রঁতিয়ের (ডক্টরস উইদাউট বর্ডারস)। সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের মতো বড় অনুদানদাতাদের বাজেট কাটছাঁটের ফলে এই বিপর্যয় তৈরি হয়েছে।

সংস্থাটি আরো জানায়, ‘আমরা বর্তমানে বিপুল মাত্রায় বাজেট হ্রাস প্রত্যক্ষ করছি, বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে। এর সরাসরি প্রভাব পড়ছে অপুষ্ট শিশুদের চিকিৎসা সেবায়।

’কাটসিনা রাজ্যে দীর্ঘদিন ধরেই নিরাপত্তাহীনতা বিরাজ করছে। দস্যুতা, সশস্ত্র হামলা এবং সহিংসতার কারণে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং তারা নিজেদের কৃষিকাজ ত্যাগ করতে বাধ্য হয়েছে। সরকার এবং স্থানীয় সশস্ত্র স্বেচ্ছাসেবী দলগুলো মিলে দস্যুতা দমন করতে চাইলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে।

এমএসএফ জানিয়েছে, চলতি বছর কাটসিনায় সবচেয়ে গুরুতর ধরণের অপুষ্টিতে আক্রান্ত শিশুদের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ২০৮ শতাংশ বেড়েছে।

দুঃখজনকভাবে, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত আমাদের চিকিৎসা কেন্দ্রে ৬৫২ শিশু মৃত্যুবরণ করেছে বলে সংস্থাটি জানায়। অন্যদিকে, বুধবার জাতিসংঘের খাদ্য সহায়তা সংস্থা (ডাব্লিউএফপি) জানায়, জুলাই মাসের শেষ নাগাদ উত্তর-পূর্ব নাইজেরিয়ার ১৩ লাখ মানুষের খাদ্য ও পুষ্টি সহায়তা স্থগিত করতে বাধ্য হবে তারা, কারণ মজুদ শেষ হয়ে যাচ্ছে।

নাইজেরিয়া সরকার এ বছর স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক অনুদান হ্রাসের ঘাটতি পূরণে ২০০ বিলিয়ন নাইরা (প্রায় ১৩০ মিলিয়ন মার্কিন ডলার) বাজেট বরাদ্দ করেছে। তবে এমএসএফ বলছে, কেবল আর্থিক বরাদ্দ নয়, বাস্তবায়ন ও মানবিক সহায়তার ঘাটতিও এই বিপর্যয়কে আরো তীব্র করেছে।

মানবিক সংস্থাগুলো এখন জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে, বিশেষ করে শিশুদের জীবন রক্ষায় দ্রুত সহায়তা নিশ্চিত করতে।
সূত্র : রয়টার্স

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর