শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

পরিচালক স্বামী মিজানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন অভিনেত্রী মানসী

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৪ জুলাই ২০২৫, ১৮:৪০

দেশীয় নাটকের অভিনেত্রী মানসী প্রকৃতি স্বামী নির্মাতা আদিবাসী মিজানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলেছেন। এক ফেসবুক পোস্টে মানসী লিখেছেন, ‘কোনো মদখোর ভালো স্বামী তো দূরের কথা, সে একজন সন্তানের বাবাও হওয়ার যোগ্য নয়। একজন প্রেগনেন্ট স্ত্রীকে একা ঘরে রেখে ভোর পর্যন্ত বারে গিয়ে মদ খায়। এটা কোন ধরনের মানুষ।

’তিনি আরও লেখেন, ‘ভেবেছিলাম ভালো হয়ে যাবে সে। কিন্তু কুত্তার লেজ তো কখনো সোজা হয় না। এই কথাটাই আবারও প্রমাণ করলি তুই। আল্লাহ, তুমি এর বিচার অবশ্যই করো।

’এই প্রেক্ষিতে নির্মাতা মিজান মানসীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্তের কথা জানান। তিনি লেখেন, ‘ওকে, আমি তোমাকে ডিভোর্স দেব। অনেক বেড়ে গেছ। তুমি একটা মিথ্যুক।

’মানসী ফেসবুকে আরেক পস্টে লেখেন, ‘আমি মেনে নিলাম আমি খারাপ। একটা বে**ও দিনশেষে একটা ভালো সংসার, ভালো স্বামী পেলে ভালো হয়ে যায়। আমি দিনশেষে সম্মান নিয়ে শান্তিমতো সংসারটা করতে চাইছিলাম। আমার মন বা শরীরের অবস্থা কোনোটাই ভালো না। আমার বা আমার বাবুর যদি কিছু হয়, তার পুরো দায়ভার আমি আদিবাসী মিজান আমার হাসব্যান্ডকে দিয়ে যাচ্ছি।

আল্লাহর কাছে আর আপনাদের কাছে বিচারের ভার দিয়ে যাচ্ছি। ও যেন ক্ষমা না পায়।’ মানসী প্রকৃতি ও আদিবাসী মিজানের সাংসারিক কলহ চরম পর্যায়ে। এরই এক পর্যায়ে অভিনেতা রওনক হাসান তাদের দুজনকে ব্যক্তিগতভাবে সমস্যা সমাধানের আহ্বান জানান। রওনক বলেন, ‘দোহাই লাগে তোমাদের কাছে, সংসারে সমস্যা থাকবেই। সমস্যাহীন মানুষ হয় না। পারিবারিক বিষয় পারিবারিক বা বন্ধুদের মাধ্যমে সমাধান করো। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নাও। বাজারে না ।ফেসবুক একটা বাজার। দোহাই লাগে, কামনা করি তোমাদের সমস্যা সমাধান হয়ে যাবে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর