বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

শেখ হাসিনার মামাতো ভাই হিরা কারাগারে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ জুলাই ২০২৫, ১৮:০৯

জুলাই আন্দোলনকেন্দ্রিক উত্তরা পশ্চিম থানাধীন আমির হোসেন হত্যা মামলায় যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ ওয়ালিদুর রহমান হিরাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক মো. মাসুদ রানা কারাগারে রাখার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন।

শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বুধবার (২৩ জুলাই) রাজধানীর ভাটারা এলাকা থেকে শেখ ওয়ালিদুর রহমান হিরাকে গ্রেপ্তার করে পুলিশ।
 
মামলা সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন জসিম উদ্দিন রোড এলাকায় আন্দোলনে অংশ নেন আমির হোসেন। এদিন বিকাল সাড়ে ৪টায় আসামিদের ছোড়া গুলিতে আমির হোসেন আহত হলে হাসপাতালে নেওয়া হয়।

পরে সন্ধ্যার দিকে মারা যান। এ ঘটনায় গত ২ নভেম্বর উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা খোরশেদ আলম। এ মামলায় হিরা ৬৭ নাম্বার এজাহারনামীয় আসামি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর