শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৭

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ জুলাই ২০২৫, ১৬:১৬

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যুর সংখ্যা বেড়ে সাত জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ঘটনাস্থলেই ৪ নারী ও এক পুরুষের মৃত্যু হয়েছে। বাকি দুজনের মধ্যে একজন বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে বনপাড়া-ঢাকা মহাসড়কের উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের রয়না তরমুজ পেট্রোল পাম্প এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদাহ গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম (৬৫), তার স্ত্রী সেলিনা বেগম (৫৫), শহীদুল ইসলামের স্ত্রী আয়োয়ারা বেগম (৬০), মিজানুর রহমানের স্ত্রী আনোয়ারা বেগম ৭৫, মেহেরপুর গাংনী বেতগাড়ী গ্রামের মোহাম্মাদ আলীর স্ত্রী আঞ্জুমানয়ারা বেগম (৭৪), প্রাগপুর গ্রামের রফেজ চৌধুরীর স্ত্রী ইতি খাতুন (৪০), সীমা খাতুন (৩৫) এবং মাইক্রোচালক মেহেরপুর জেলার গাংনী উপজেলার নবীরুদ্দিনের ছেলে সাহাব হোসেন রুবেল। এ সময় মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

 নিহত জাহিদুলের স্ত্রী নিশি খাতুন সিরাজগঞ্জের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখার জন্য পরিবারের লোকজন স্বজনদের নিয়ে সিরাজগঞ্জ হাসপাতালে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কুষ্টিয়ার দৌলতপুর ধর্মদাহ গ্রাম থেকে হাইয়েস মাইক্রোবাসটি নিয়ে সিরাজগঞ্জে নিহত জাহিদুলের স্ত্রী নিশি খাতুনকে দেখার জন্য পরিবারের লোকজন স্বজনদের নিয়ে সিরাজগঞ্জ যাচ্ছিলেন। পথে বড়াইগ্রাম ইউনিয়নের রয়না তরমুজ পেট্রল পাম্প এলাকায় বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্থানীয়রা দুজনের লাশ বের করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বনপাড়া হাইওয়ে থানা পুলিশ মাইক্রোবাসের বডি কেটে আরো তিনটি লাশ উদ্ধার করে।

এ সময় তিনজনকে জীবিত উদ্ধার করা হয়। এদের মধ্যে গুরুতর আহত একজনের বড়াইগ্রাম হাসপাতালে মৃত্যু হয়। বাকি দুজনকে প্রথমে রোডস অ্যান্ড হাইওয়ে নাটোর হাসপাতালে ভর্তি করা হয়।
নাটোর সদর হাসপাতালের আরএমও ডা. সম্রাট জানান, গুরুতর আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।

বড়াইগ্রাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতদের পরিচয় পাওয়া গেছে। দুর্ঘটনায় ট্রাক ও মাইক্রোবাসটি হাইওয়ে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর