শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

৬ দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ জুলাই ২০২৫, ১৮:১৯

৬ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১টায় নথুল্লাবাদ বাস টার্মিনালে অবস্থান করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। বিকেল ৪টা পর্যন্ত চলতে থাকে ওই বিক্ষোভ। ফলে পুরো মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজট।

দীর্ঘ সময় ধরে চলা অবরোধের কারণে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার সঙ্গে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সড়কপথে বাস চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে থাকে। এতে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

৬ দফা দাবিগুলো হলো শিক্ষা উপদেষ্টার পদত্যাগ, দুর্ঘটনায় নিহত ও আহতদের সুনির্দিষ্ট তালিকা ও পরিসংখ্যান প্রকাশ, আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা, শিক্ষকদের গায়ে হাত তোলা সেনা সদস্যের প্রকাশ্যে ক্ষমা চাওয়া, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ও ঝুঁকিপূর্ণ পুরাতন বিমান বাতিল এবং নিরাপদ প্রশিক্ষণ বিমান চালুর ব্যবস্থা করা।

এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের বন্ধুরা মারা গেছে, কেউ কেউ মৃত্যুর সঙ্গে লড়ছে। অথচ এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। আমরা ন্যায়বিচার চাই।’

বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির শিকদার জানান, শিক্ষার্থীরা সড়কে অবস্থান করে বিক্ষোভ করেছে।

পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর