শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বিমান বিধ্বস্তের ঘটনায় চীনা পররাষ্ট্রমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ জুলাই ২০২৫, ১৮:০১

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মঙ্গলবার (২২ জুলাই) অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার কাছে পাঠানো এক শোক বার্তায় তিনি এ কথা বলেন।

ওয়াং ই বলেন, ‘ঢাকায় বাংলাদেশের একটি সামরিক বিমান দুর্ঘটনার খবরে আমি গভীরভাবে মর্মাহত।’ তিনি বলেন, ‘এ দুর্ঘটনায় যেসব মানুষের প্রাণহানি ঘটেছে, তাদের প্রতি আমি গভীর শোক প্রকাশ করছি।

শোকসন্তপ্ত পরিবারবর্গ এবং আহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

উল্লেখ্য, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ যুদ্ধবিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। আর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে ১৬৫ জন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর