শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ভারতে রাজ্যসভায় শপথ নিলেন হর্ষ বর্ধন শ্রিংলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ জুলাই ২০২৫, ১৬:৫৮

ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন সোমবার পাঁচজন রাজ্যসভা সদস্য সংবিধানের প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করেন। এদের মধ্যে তিনজনই মনোনীত সদস্য, যার মধ্যে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার ও ভারতের সাবেক পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলাও রয়েছেন।

সভার শুরুতেই এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় এবং জুনে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে রাজ্যসভা। এ ছাড়া রাজ্যসভা কংগ্রেস সভাপতি ও বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে ছাড়াও লক্ষ্মীকান্ত বাজপেয়ি, রাজীব শুক্লা ও সঙ্গীতা যাদবকে জন্মদিনের শুভেচ্ছা জানায়।

সভার কার্যক্রম শুরু হলে বিরেন্দ্র প্রসাদ বৈশ্য (এজেপি) ও কানাদ পুরকায়স্থ (বিজেপি) শপথ গ্রহণ করেন। বাকি তিনজন মনোনীত সদস্য—মীনাক্ষী জৈন, সাদানন্দ মাস্টার ও হর্ষ বর্ধন শ্রিংলাও শপথ নেন।

সভার শেষে সম্প্রতি প্রয়াত রাজ্যসভার সাবেক সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি সি পেরুমল, কে কস্তুরিরঙ্গন, রোনাল্ড সাপা ত্লাউ, নেপালদেব ভট্টাচার্য, সুখদেব সিং ধিন্দসা, তেন্নালা জি বালাকৃষ্ণ পিল্লাই ও বিজয়কুমার রূপানির জন্য শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর