বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

বিচারকের প্রশ্নের তোপে নিশ্চুপ সালমান এফ রহমান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ জুলাই ২০২৫, ১৬:১৩

আইএফআইসি ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (২১ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদলত তাকে গ্রেপ্তার দেখান। তবে মামলার শুনানির আগে বিচারকের নানাবিধ প্রশ্নে নিশ্চুপ ছিলেন তিনি। এদিন বেলা সাড়ে ১১টার দিকে সালমানকে আদালতের কাঠগড়ায় তোলা হয়।

এসময় আদালতে আরেকটি মামলার শুনানি চলছিল। ওই মামলার শুনানির সূত্র ধরে বিচারক তাকে নানাবিধ প্রশ্ন করেন।
বিচারক সালমান এফ রহমানের উদ্দেশ্যে বলেন, দেশের মন্ত্রী, সংসদ সদস্য (এমপি) ও উচ্চবিত্তরা চিকিৎসার জন্য সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে যায়। কিন্তু সাধারণ মানুষ এদেশে চিকিৎসা নেন এবং অপচিকিৎসার শিকার হন।

এই চিকিৎসা ব্যবস্থা কোন সরকার দায়িত্ব নিয়ে উন্নত করেনি। আপনারা দীর্ঘদিন সরকারে থেকেও কেন চিকিৎসা ব্যবস্থার উন্নতি করেনি? তখন তিনি কোন উত্তর দেননি। পরে বিচারক বলেন, একজন সরকারি কর্মচারীকে বিচারের দায়িত্ব দিলে কি মানুষ ন্যায়বিচার পাবে? অবৈধ আইনের পক্ষে আপনারা অনেকেই সাফাই গেয়েছেন। কিন্তু সালমান এফ রহমান কোন উত্তর দেননি।

বিচারক আরো বলেন, জনগণের টাকায় যেসব অফিস বানানো হয়েছে, সেখানে তাদের তো প্রবেশের কোন সুযোগ নেই। বিচার ব্যবস্থাকে মানুষের কল্যাণে কেউ কাজ করেনি। পরে সাড়ে ১২টার দিকে তাকে দেখানোর বিষয়ে শুনানি শুরু হয়। শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত। দুপুর ১টার দিকে তাকে কাঠগড়া থেকে বের করা হয়।

পরে তাকে প্রিজনভ্যানে করে কারাগারে পাঠানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর