বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

উল্লাপাড়ায় ১০ বাড়ি আগুনে পুড়ে ছাই

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ জুলাই ২০২৫, ১৮:০৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (২০ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার পৌর এলাকার আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তদের একজন রত্না বেগম বলেন, ‘আমরা ভূমিহীন পরিবারের মানুষ। সরকারের দেওয়া ঘরেই বসবাস করছিলাম।

আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এখন খোলা আকাশের নিচে ছাড়া আমাদের আর কোনো আশ্রয় নেই।’

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের লিডার মো. আসাদুজ্জামান জানান, সরকারি সহায়তায় নির্মিত আদর্শ গ্রামের একটি ব্রাকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে ১০টি বসতঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত। এ সময় তিনি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য টিন, চাল ও আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর