বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ঘোড়াঘাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ জুলাই ২০২৫, ১৮:৫৮

দিনাজপুরের ঘোড়াঘাটে মোছা. আরজু বেগম (৫৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার কশিগাড়ী গ্রামের আফসারাবাদ কলোলি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত আরজু বেগম একই এলাকার বাসিন্দা মৃত আবুল কাশেম ভান্ডারীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে পারিবারিক বিষয় নিয়ে ছেলে ও ছেলের স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয় তার।

পরে রাত ১২টার দিকে আত্মীয়স্বজনরা এসে পরিস্থিতি শান্ত করে। তবে পরদিন সকালে বাড়ির একটি অব্যবহৃত কক্ষে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর