শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

নাহিদের স্লোগানে মুখরিত এনসিপির পদযাত্রা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৫, ১৫:৫৯

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের স্লোগানে ফরিদপুরে মুখরিত হয়ে উঠেছে জুলাই পদযাত্রা। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে ফরিদপুর সার্কিট হাউস থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলে হাজারো নেতাকর্মী অংশ নেন। পরে মিছিলটি শহরের মুজিব সড়ক দিয়ে জনতা ব্যাংকের মোড়ে পদযাত্রা মঞ্চে গিয়ে শেষ হয়।

মিছিলে নাহিদ নিজে স্লোগান দেন। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সড়ক।
এর আগে দুপুর দেড়টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ফরিদপুর সার্কিট হাউসে পৌঁছায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়ি বহর। সেখানে দুপুরে খাওয়া-দাওয়া শেষে মিছিল সহকারে মঞ্চে ওঠেন তাঁরা।

মিছিলে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চল সমন্বয়ক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চল সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ্ প্রমুখ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর