শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুরগিবাহী গাড়িতে আগুন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৫, ১৫:৫৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুরগি বহনকারী পিকআপ ভ্যানের গিয়ার বক্সে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি ও যানজটের সৃষ্টি হয়।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে শ্রীনগর উপজেলার কামারখোলা ব্রিজের ঢালে একটি মুরগিবাহী পিকআপ ভ্যানে আগুন লেগে যায়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভায়।

একই সময়ে তিনটি গাড়ি পেছন থেকে এসে একে অপরকে ধাক্কা দিলে ওই সময় গাড়িতে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন।

তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. দেওয়ান আজাদ হোসেন জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি পিকআপ ভ্যানের গিয়ারবক্স গরম হওয়ার কারণে গিয়ার বক্সে আগুন লেগে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করি। এ সময় গাড়িতে থাকা বেশ কিছু মুরগি মারা যায়।

বাকি মুরগি উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, একই সময়ে তিনটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ওই সময় সড়কে যানজটের সৃষ্টি হয়।

আমরা সড়কে দাঁড়িয়ে যানজট নিরসন করি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর