শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

পাকিস্তানে টানা ভারি বৃষ্টিপাতে ২৪ ঘণ্টায় ৫৪ মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৫, ১৫:২৪

পাকিস্তানে চলমান মৌসুমি বৃষ্টিতে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫৪ জন। এর ফলে জুনের শেষ দিকে বর্ষা শুরু হওয়ার পর থেকে মোট মৃতের সংখ্যা দাঁড়াল প্রায় ১৮০ জনে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) এই খবর জানিয়েছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।

বিশেষ করে পাঞ্জাব প্রদেশে বুধবার সকাল থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাত থামার কোনো লক্ষণ নেই।

ফলে নগরভিত্তিক জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করেছে। রাজধানী ইসলামাবাদের পাশের শহর রাওয়ালপিন্ডির একটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এনডিএমএ-এর একজন মুখপাত্র বৃহস্পতিবার ভোর ৮টার (পাকিস্তান সময়) হিসাবে জানান, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় ৫৪ জনের মৃত্যু ও ২২৭ জন আহত হয়েছেন। এর মধ্যে বেশির ভাগ প্রাণহানি পাঞ্জাবে ঘটেছে।

তিনি আরো জানান, ২৬ জুন মৌসুমি বৃষ্টি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা প্রায় ১৮০ জন, যার মধ্যে রয়েছে ৭০ জন শিশু। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ৫০০ জন। বৃষ্টির তীব্রতা এবং সম্ভাব্য ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে রাওয়ালপিন্ডি কর্তৃপক্ষ বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করেছে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, এই বৃষ্টিপাত শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

সরকার এক বিবৃতিতে জানায়, ‘ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর বাসিন্দাদের জন্য পরামর্শ দেওয়া হচ্ছে যেন তারা জরুরি অবস্থায় ব্যবহারযোগ্য তিন থেকে পাঁচ দিনের খাবার, পানি ও ওষুধ মজুত করে রাখেন।’ উল্লেখ্য, ২০২২ সালে ভয়াবহ বর্ষায় পাকিস্তানের এক-তৃতীয়াংশ এলাকা পানিতে ডুবে যায় এবং অন্তত ১ হাজার ৭০০ মানুষের মৃত্যু হয়েছিল। এবারের পরিস্থিতিও সেই ভয়াল স্মৃতি মনে করিয়ে দিচ্ছে।

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর