শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ফোন পেয়ে ঘর থেকে বের হয় মাদরাসাছাত্রী, পুকুরে মিলল লাশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৫, ১৫:০০

মাদারীপুরের রাজৈরে নিখোঁজের এক দিন পর পুকুর থেকে এক মাদরাসাছাত্রীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ । বৃহস্পতিবার সকালে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কাশিমপুর থেকে এ লাশ উদ্ধার করা হয় ।

নিহত লামিয়া আক্তার (১৫) ওই গ্রামের মিজানুর মোল্লার মেয়ে। সে পার্শ্ববর্তী এলাকার নয়াকান্দি আলিয়া মাদরাসার নবম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গতকাল বুধবার বিকেলে একটি ফোন পেয়ে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয় লামিয়া। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি । পরে বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে পাট কাটা শ্রমিকরা বাড়ির পার্শ্ববর্তী আবদুল হক মাতুব্বরের পুকুরে ভাসমান অবস্থায় লাশ দেখে পরিবারের লোকজনকে জানায় ।

পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহতের মা রেভেবা সানু মোল্লা জানায়, ‘লামিয়া প্রায়ই একটি ছেলের সাথে মোবাইলে কথা বলত। বুধবার বিকালে একটি ফোন পেয়ে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয় । পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

বৃহস্পতিবার ১৭ জুলাই সকালে পাট কাটা শ্রমিকরা লামিয়ার গলায় ওড়না পেঁচানো অবস্থায় পুকুরে লাশ ভাসতে দেখে আমাদের খবর দেন।’

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান জানান, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর