শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ম্যাস র‌্যাপিড ট্রানজিটের কাজ নির্দিষ্ট সময়ে শেষ করার সুপারিশ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৩০ জুলাই ২০২৩, ১৭:৪৬

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের লাইন-১ ও ৫ এবং নর্দার্ন রুট প্রজেক্টের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

রোববার (৩০ জুলাই) জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি রওশন আরা মান্নানের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য এনামুল হক, রেজওয়ান আহাম্মদ তৌফিক, মো. ছলিম উদ্দীন তরফদার, সেখ সালাহউদ্দিন ও রাবেয়া আলীম বৈঠকে অংশ নেন।

বৈঠকে ৪ নম্বর সাব-কমিটির তদন্ত প্রতিবেদনের অগ্রগতি; ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১) ও ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫) ও নর্দার্ন রুট প্রকল্পের সর্বশেষ অগ্রগতির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় এই কাজগুলোর অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলো শেষ করার সুপারিশ করা হয়েছে।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪ নম্বর সাব-কমিটির তদন্ত রিপোর্ট উপস্থাপন করা হয়। রিপোর্টে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ আর্থিক সংশ্লিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি বিধায় তদন্ত কমিটির রিপোর্ট সম্পর্কে পরবর্তী বিবেচনার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।

সড়কের গুণগতমান পূর্বের মতো ফিরে আনার জন্য OSTEM সিস্টেম এর পরিবর্তে OTM সিস্টেম চালুর বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দুই সচিব, বিআরটিএ ও বিআরটিসির চেয়ারম্যানরা, ঢাকা বিআরটি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট লাইন-১ ও ৫ এর দুই পরিচালক উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর