বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ফরিদপুরে এনসিপির সমাবেশ শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৫, ১৪:০২

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পথসভা শুরু হয়েছে। তবে এখনো সভামঞ্চে কেন্দ্রীয় নেতারা উপস্থিত হননি। মঞ্চে বক্তব্য দিচ্ছেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। ইতিমধ্যে বিভিন্ন উপজেলা থেকে আসা কর্মী-সমর্থকদের ঢল নেমেছে জনতা ব্যাংক মোড় এলাকায়।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সাড়ে ১২টায় সমাবেশ শুরু হয়। তখন থেকেই মঞ্চে ফরিদপুরের বিভিন্ন উপজেলা থেকে আগত নেতারা বক্তব্য দিতে শুরু করেন। দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

সালথা উপজেলা থেকে পথসভায় যোগ দিতে আসা মো. হাসান বলেন, ‘আমি বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এসেছি। এখনো কেন্দ্রীয় নেতারা আসেননি। মূলত তাদের বক্তব্য শুনতে এখানে এসেছি।’
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ‘নিরাপত্তার বিষয়ে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। ফরিদপুর জেলা পুলিশের জনবল দিয়েই নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

অন্য কোনো জেলা থেকে বাড়তি জনবল আনা হয়নি।’ ফরিদপুর এনসিপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এস এম জাহিদ বলেন, ‘পথসভা মূলত দুপুর ১টা নাগাদ শুরু হওয়ার কথা। স্থানীয় নেতারা ইতিমধ্যে বক্তব্য শুরু করেছেন। আমরা এখনো কেন্দ্রীয় নেতাদের অপেক্ষায় আছি।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর