বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

এনসিপির পদযাত্রা ঘিরে ফরিদপুরে কঠোর নিরাপত্তা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৫, ১৩:৩৭

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সমাবেশস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, ফরিদপুরে জুলাই পদযাত্রায় শহরের জনতা ব্যাংকের মোড়ে মঞ্চ তৈরি করা হয়েছে। সকাল থেকেই সেখানে নেতাকর্মীরা অবস্থান করছেন। এই মঞ্চে দুপুরের দিকে বক্তব্য রাখবেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এতে সভাপতিত্ব করবেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ফরিদপুরের প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলা। তিনি জানান, ফরিদপুরের পূর্ব নির্ধারিত সময়সূচিতে কিছুটা পরিবর্তন করা হয়েছে।

ইতিমধ্যে খুলনা থেকে নেতৃবৃন্দ গাড়ি বহর নিয়ে রওয়ানা হয়ে যশোর পার হয়েছেন। শিগগিরই তারা ফরিদপুরে প্রবেশ করে সার্কিট হাউজে অবস্থান করবেন। সেখান থেকে পদযাত্রা নিয়ে সমাবেশস্থলে এসে বক্তব্য রাখবেন। এরপরে জেলা পার্টি অফিস উদ্বোধন, আলীপুর গোরস্থানে জুলাই শহীদের কবর জিয়ারত ও শহীদ পরিবারের সাথে কথা বলবেন।

পদযাত্রায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, কেন্দ্রীয় নেতা সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা প্রমুখ রাখবেন। তাঁদের বহরে সাথে ১৬০ জন নেতাকর্মী উপস্থিত থাকবেন।

পদযাত্রা ঘিরে শহরের বিভিন্নস্থানে পুলিশ, র‍্যাব, কোস্টগার্ড ও সেনাবাহিনীকে সাজোয়া যান নিয়ে টহল দিতে দেখা গেছে। এছাড়া মোড়ে মোড়ে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়। ৫ শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, এনসিপির পদযাত্রা ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে ডেকে রাখা হয়েছে ফরিদপুরকে। সমাবেশস্থলের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর ৫ শতাধিক ফোর্স মোতায়েন রয়েছে। এছাড়া পুলিশ, র‍্যাব, কোস্ট গার্ড ও সেনাবাহিনী মাঠে রয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর