বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ফারুক

মুক্তিযুদ্ধবিরোধীরা আবারও দেশে ষড়যন্ত্র শুরু করেছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ জুলাই ২০২৫, ১৭:৫৪

মুক্তিযুদ্ধবিরোধীরা আবারও দেশে ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, ‘নতুন করে ষড়যন্ত্রকারীদের ফাঁদে পড়লে ড. মুহাম্মদ ইউনূসকেও শেখ হাসিনার মতো পরিণতি ভোগ করতে হতে পারে।’

বুধবার (১৬ জুলাই) সকালে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় ফারুক হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যারা তারেক রহমানকে কটূক্তি করেছেন, তারা ক্ষমা চান। না হলে কপালে করুণ পরিণতি হতে পারে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, ‘গায়ের জোরে কটুকথা বলে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না।’

তিনি প্রশ্ন রেখে বলেন, এক বছরে অন্তবর্তীকালীন সরকারের অর্জন কী? উদ্দেশ্যমূলকভাবে বাংলাদেশের ইমেজ সংকটে ফেলা হচ্ছে। চলমান ঘটনাপ্রবাহ পরিকল্পিত কি না এমন প্রশ্ন রেখে মঈন খান বলেন, ঘটনার আসল রহস্য উদঘাটন করতে হবে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর