শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

জুনের তুলনায় জুলাইয়ে হাসপাতালে ভর্তি ৭ গুণ বেশি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৩০ জুলাই ২০২৩, ১৬:৪৯

জুলাই মাস এখনো শেষ হয়নি। তবে গত জুন মাসের তুলনায় চলতি জুলাই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা প্রায় ৭ গুণ বেড়েছে।

দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে  রোববার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ভার্চ্যুয়াল ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। তথ্য তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার পরিচালক শাহাদাত হোসেন।

ব্রিফিংয়ে বলা হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত মাসে ৫ হাজার ৯৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

আর চলতি জুলাই মাসের ২৯ তারিখ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৩৮ হাজার ৪২৯।

ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী রোগীদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি। আক্রান্ত পুরুষের হার ৬৪ শতাংশ। আক্রান্ত নারীর হার ৩৬ শতাংশ।

ঢাকায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন বলে ব্রিফিংয়ে জানানো হয়। এখানে ভর্তি রোগীর সংখ্যা ৬১০। ঢাকায় শিশুদের ডেঙ্গুতে আক্রান্তের হার বেশি।

ডেঙ্গুর টিকার বিষয়ে ব্রিফিংয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে বলা হয়, বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা চলছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর