শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

রাঙামাটিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ জুলাই ২০২৫, ১৬:২০

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাঙামাটি স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিক্ষোভ মিছিলটি কঠালতলী দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে বনরুপায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মানুনুর রশিদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজুর রহমার হাফিজ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম তালুকদার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, এই সরকারের ছত্রছায়ায় গোপন তৎপরতায় অভ্যস্ত একটি গুপ্ত সংগঠন দেশে ধারাবাহিকভাবে মব সৃষ্টির মাধ্যমে মানুষ হত্যা করছে। সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়ে গড়ে তোলা হচ্ছে ভয়ংকর মব বাহিনী।

৭১ এর পরাজতি শক্তিরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচনকে পিছিয়ে নিতে ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপি ও অঙ্গ সংগঠন সকল ষড়যন্ত্র রুখে দিতে মাঠে রয়েছে বলে জানান বক্তারা।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর