বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ফখরুল

বিএনপি নেতৃত্বের চরিত্রহননের চেষ্টা হচ্ছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ জুলাই ২০২৫, ১৪:০২

বিএনপির শীর্ষ নেতৃত্বের চরিত্রহননের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশে সংগঠিত বিভিন্ন হত্যাকাণ্ডে বিএনপির শীর্ষ নেতৃত্বের নাম জড়িয়ে তাদের চরিত্রহননের চেষ্টা করা হচ্ছে।

মিটফোর্ড হত্যাকাণ্ড রাজনৈতিক উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে কি না, তা নিয়ে সন্দেহের যথেষ্ট কারণ রয়েছে বলেও জানান ফখরুল।

সোমবার ১৪ জুলাই রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

ফখরুল বলেন, বিএনপির পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করে ঘটনার সত্যতা উদঘাটন করা হবে। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতায় না থাকা সত্ত্বেও একটি বিশেষ দলের মিছিল ও অশ্লীল স্লোগানের মাধ্যমে দেশকে ফ্যাসিবাদের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড দেশের জন্য হুমকি।

গুটিকয়েক দলের স্বার্থে দেশকে ব্যর্থতার দিকে ঠেলে দেওয়া যাবে না। ফ্যাসিবাদের যেকোনো প্রচেষ্টা আমরা রুখে দেব।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর