বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, চালক ও হেলপার নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ জুলাই ২০২৫, ১৩:৪৯

যশোরের মনিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক পার্কিং এ থাকা আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন। নিহতেরা হলেন, সাতক্ষীরা কলারোয়া উপজেলার খলসী গ্রামের আয়ুব খন্দকারের ছেলে ড্রাইভার রাজু আহ‌মেদ (৩২) ও একই উপজেলার বোয়ালিয়া গ্রামের হেল্পার এরফান মিন্টু।

দুর্ঘটনার খবর পেয়ে মনিরামপুর ফায়ার সার্ভিস তাদের মরদেহ উদ্ধার করে। এসময় থানা পুলিশ ট্রাক দুটি জব্দ করে নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকাল ৭ টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কে সাতক্ষীরাগামী মালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মনিরামপুর শহরের একটি ফিলিং স্টেশনের কাছে রাস্তার পাশে রাখা আরেকটি ট্রাকে সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই ট্রাকেরচালক ও হেলপার নিহত হন।

মনিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাফায়েত হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেলেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করি।

মনিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটিকে জব্দ করা হয়েছে।'

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর