শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

হার্দিক পাণ্ডিয়া অতীত, নতুন প্রেমে এলি আব্রাহাম!

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৪ জুলাই ২০২৫, ১৩:০৩

অবশেষে নতুন করে আলোচনায় বলিউড অভিনেত্রী এলি আভরাম। কারণ এবার তার নাম জড়িয়েছে ইউটিউব সেনসেশন আশিস চঞ্চলানীর সঙ্গে। শোনা যাচ্ছে, ‘বিগ বস’খ্যাত এই অভিনেত্রী নাকি আশিসের সঙ্গেই প্রেমে মশগুল। স্বাভাবিকভাবেই পুরনো সম্পর্কের গল্পও নতুন করে ঘুরে ফিরছে চর্চায়।

একসময় এলির সঙ্গে ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়ার সম্পর্কের গুঞ্জনও তুমুল শোরগোল তুলেছিল বিনোদন মহলে। প্রকাশ্যে তারা কখনোই প্রেমের কথা স্বীকার করেননি, তবে একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছিল দুজনকে। বিদেশ ভ্রমণ থেকে পার্টি- সবখানেই হার্দিকের পাশে ছিলেন এলি। এমনকি হার্দিকের ভাই ক্রুনাল পাণ্ডিয়ার বিয়েতেও অতিথি হয়ে হাজির হয়েছিলেন তিনি।

তখনই গুঞ্জন আরও পাকাপোক্ত হয়েছিল যে, দু’জনের মধ্যে কেবল বন্ধুত্বের চেয়ে বেশি কিছু আছে।তবে সেই সম্পর্ক শেষ হয়েছিল চুপিসারেই। ২০১৯ সালে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে হার্দিক পাণ্ডিয়ার বিতর্কিত মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দেয়। নারীবিদ্বেষী কথাবার্তা আর মহিলাদের নিয়ে আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছিলেন এলি নিজেই।

সাফ জানিয়েছিলেন, যেভাবে একসময় হার্দিককে দেখতেন, সেই চেনা মানুষ আর নেই তার কাছে।
এদিকে হার্দিকের জীবনও থেমে থাকেনি। অভিনেত্রী নাতাশা স্তানকোভিচের সঙ্গে নতুন সম্পর্কে জড়ান তিনি। দু’জনের বাগদান হয় ২০২০ সালে। একই বছর এলি এক রহস্যময় পোস্ট করেছিলেন, ‘এবার নিজের দেবদূত নিজেই হয়ে উঠো।

’যে পোস্ট নিয়ে জল্পনা আরও বাড়ে। অনেকে ধরেই নেন, হার্দিক-নাতাশার বাগদানের প্রতিক্রিয়াতেই এই বার্তা। যদিও এলি সাফ জানিয়েছিলেন, পোস্টের সঙ্গে হার্দিকের কোনো যোগ নেই।

বর্তমানে হার্দিক ও নাতাশার দাম্পত্য সম্পর্কও ভেঙে গেছে। গত বছর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে তাদের। একমাত্র ছেলে অগস্ত্যকে নিয়ে এখন আলাদা জীবন গড়েছেন নাতাশা। আর নতুন প্রেমের গুঞ্জনে ফের আলোচনায় এলি আভরাম। এবার আর ক্রিকেটার নয়, ইউটিউবারের সঙ্গেই গুঞ্জন! বিপরীতে হার্দিক পাণ্ডিয়া রয়েছেন নিজের ক্রিকেট জগত নিয়ে। এখনও নতুন কারো সঙ্গে জড়ানোর খবর নেই এই ক্রিকেটারকে ঘিরে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর