শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ঢাকায় এলেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ জুলাই ২০২৫, ১৭:১২

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নতুন ভাইস প্রেসিডেন্ট জোহানেস যাত চার দিনের সফরে শনিবার (১২ জুলাই) ঢাকায় পৌঁছেছেন। শনিবার (১২ জুলাই) এ তথ্য জানিয়েছে বিশ্বব্যাংকের ঢাকা অফিস।

চার দিনের সফরে জোহানেস যাত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এক বিবৃতিতে জোহানেস যাত বলেন, ‘বাংলাদেশি জনগণের স্থিতিস্থাপকতা, সৃজনশীলতা এবং তাদের সন্তানদের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে তাদের দৃঢ় সংকল্প দেখে আমি সব সময়ই মুগ্ধ হয়েছি।

’তিনি বলেন, ‘আমি কান্ট্রি ডিরেক্টর হিসেবে আমার পদ থেকে সরে আসার পর থেকে ১০ বছরে বাংলাদেশের যে রূপান্তরমূলক পরিবর্তনগুলো এসেছে, তা সরাসরি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। বিশ্বব্যাংক বাংলাদেশকে একটি টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির পথ বজায় রাখতে এবং প্রতিবছর চাকরির বাজারে প্রবেশকারী ২০ লাখ তরুণের জন্য আরো ভালো কর্মসংস্থান তৈরিতে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

জোহানেস যাত গত ১ জুলাই দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। নতুন দায়িত্বে এটি তার প্রথম বাংলাদেশ সফর।

এর আগে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ, ভুটান ও নেপালে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।

ঢাকায় এলেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট
সংগৃহীত ছবি

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর