শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

শিক্ষা মন্ত্রণালয়ের দুই উপসচিবকে স্ট্যান্ড রিলিজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ জুলাই ২০২৫, ১৬:২০

দীর্ঘ তিন বছরের বেশি সময় ধরে শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত দুই উপসচিবকে স্ট্যান্ড রিলিজ করেছে সরকার। বদলি ঠেকানোর পূর্ববর্তী নজির থাকার কারণে জনপ্রশাসন মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

বদলিকৃত দুই কর্মকর্তা হলেন— শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোছা. শাম্মী আক্তার (পরিচিতি নম্বর ১৬২২৪) এবং মোছা. রেবেকা সুলতানা (পরিচিতি নম্বর ১৬৬৯১)। মোছা. শাম্মী আক্তারকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে এবং মোছা. রেবেকা সুলতানাকে নৌপরিবহণ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আগামী ১৫ জুলাইয়ের মধ্যে এই দুই কর্মকর্তাকে তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ১৫ জুলাই দুপুর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য করা হবে।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে, বদলি ঠেকাতে এই কর্মকর্তাদের পূর্ববর্তী প্রচেষ্টার কারণেই তাদের স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর