শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

টানা চতুর্থ ম্যাচে জোড়া গোল, নজিরবিহীন রেকর্ড মেসির

খেলা ডেস্ক

প্রকাশিত:
১০ জুলাই ২০২৫, ১৬:০১

মেজর লিগ সকারে (এমএলএস) যেন আবারও তরুণ বয়সে ফিরেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকা টানা চতুর্থ ম্যাচে জোড়া গোল করে গড়েছেন এমএলএস ইতিহাসে নজিরবিহীন এক রেকর্ড। নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে ২-১ গোলের জয়ে ইন্টার মায়ামির নায়কও তিনি।

এমএলএসের ইতিহাসে এর আগে কোনো ফুটবলার টানা চার ম্যাচে একাধিক গোল করতে পারেননি। গত মে মাসে মন্ট্রিয়লের বিপক্ষে শুরু হয় মেসির এই দুর্দান্ত গোলযাত্রা। এরপর কলম্বাস, আবার মন্ট্রিয়লের বিপক্ষে জোড়া গোল করে চমকে দেন ফুটবলবিশ্বকে। এবার নিউ ইংল্যান্ডের বিপক্ষে গোলসংখ্যা দুইয়ে নিয়ে গেলেন ইতিহাসের পাতায় নিজের নাম লেখাতে।

মেসির এমন পারফরম্যান্সে টানা পাঁচ ম্যাচ ধরে অপরাজিত ইন্টার মায়ামি—জয় চারটিতে, একটি ম্যাচ ড্র। গোল দুটি আসে ম্যাচের প্রথমার্ধেই। জিলেট স্টেডিয়ামে ২৭তম মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে বাঁ পায়ের শটে এগিয়ে দেন দলকে। ৩৮তম মিনিটে সার্জিও বুস্কেটসের চোখধাঁধানো লং পাস ধরে দুর্দান্ত ফিনিশে দ্বিতীয়বার বল পাঠান জালে। ৩৮ বছর বয়সেও এমন ধারাবাহিক পারফরম্যান্সে প্রশংসায় ভাসছেন মেসি।

ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাঠচেরানো বলেন, ‘আমি সব সময় বলি, লিও একজন অনন্য ফুটবলার। আমার মতে, ফুটবলের ইতিহাসের সেরা সে-ই। এই বয়সেও যেভাবে সে পারফর্ম করছে, তা যেন কল্পনারও বাইরে। আমরা ভাগ্যবান, লিও আমাদের দলে আছে।’
এই জয়ে পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে ইন্টার মায়ামির।

ইস্টার্ন কনফারেন্সে ষষ্ঠ স্থান থেকে উঠে এসেছে পঞ্চম স্থানে। তাদের সংগ্রহ এখন ৩৫ পয়েন্ট। তিন ম্যাচ কম খেলে শীর্ষে থাকা সিনসিনাটির চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে আছে দলটি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর