বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

হত্যা মাদক অস্ত্র মামলার আসামি ইয়াবা মোস্তাক র‌্যাবের জালে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ জুলাই ২০২৫, ১৫:৫৪

কক্সবাজারের উখিয়ায় র‍্যাব-১৫ এর অভিযানে গ্রেপ্তার হয়েছে চাঞ্চল্যকর একাধিক মামলার পলাতক আসামি মোস্তাক আহমদ ওরফে ‘ইয়াবা মোস্তাক’ (৪২)। হত্যা, মাদক, অস্ত্র ও অপহরণসহ ডজনখানেক মামলার পলাতক এ আসামিকে মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় উখিয়া থানাধীন মরিচ্যা বাজার এলাকা থেকে আটক করেছে র‍্যাব।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকস দল অভিযান চালিয়ে মোস্তাক আহমদকে গ্রেপ্তার করে। আটককৃত মোস্তাক রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব গোয়ালিয়া পালং এলাকার মৃত আশরাফ মিয়ার ছেলে। খুনিয়া পালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য।

মোস্তাক আহমদের বিরুদ্ধে কক্সবাজার ও ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন থানায় অন্তত ৯টি মামলা রয়েছে।

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে মোস্তাক ইয়াবা পাচার ও মাদক চক্রের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত ছিল। তার বিরুদ্ধে অস্ত্রধারী বাহিনী পরিচালনার অভিযোগও রয়েছে। শুধু স্থানীয়ভাবেই নয়, রাজধানী ঢাকাতেও তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান।

গ্রেপ্তারের সময় মোস্তাক পালানোর চেষ্টা করলেও র‍্যাব সদস্যদের তৎপরতায় সে আর পিছু হটতে পারেনি। আটককৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, মোস্তাক আহমদ মেম্বার ইয়াবা মোস্তাক নামে পরিচিত এই ব্যক্তি এলাকায় প্রভাব খাটিয়ে মাদকের ভয়াবহ বিস্তার ঘটিয়েছিল।

ইয়াবা মোস্তাক ছিল আওয়ামী লীগের কক্সবাজার ৩ আসনের সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের ভোটের খরচের ব্যক্তিগত ডোনার এবং কমলের লালিত পালিত সন্ত্রাস বাহিনীর টাকার যোগান দাতা।তার গ্রেপ্তারে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী ও সুশীল সমাজ।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও অস্ত্র ব্যবসায় জড়িত পলাতক অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর