বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

আমদানি নিষিদ্ধ ক্রিম ও সিগারেটসহ ১৫ লাখ টাকার মালামাল জব্দ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ জুলাই ২০২৫, ১৪:৫২

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম ও সিগারেটসহ ১৫ লাখ টাকার মালামাল জব্দ করেছে বিমানবন্দর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), বিমানবন্দর নিরাপত্তা বিভাগ ও বিমানবাহিনী টাস্কফোর্স। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় এসব মালামাল জব্দ করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা যায়, রাতে আবুধাবি থেকে আসা এয়ার আরাবিয়ার ফ্লাইটে তিন যাত্রী মো. রিপন, মো. মজিবুর রহমান ও মো.তাজুল ইসলাম বিমানবন্দরে আসেন। ইমিগ্রেশন শেষে ব্যাগেজ নিয়ে গ্রীন চ্যানেল অতিক্রম করার সময় বিমানবন্দর এনএসআই টিম, বিমানবন্দর কাস্টমস, এভসেক ও বিমানবাহিনী টাস্কফোর্স তাদের ব্যাগ তল্লাশি করে।

এ সময় তাদের ব্যাগ থেকে ১৪ লাখ ৯০ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়। এর মধ্যে ২ হাজার ৫০০টি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম, ১০০ কার্টন মন্ড সিগারেট, ৭টি মোবাইল হ্যান্ডসেট ও ১টি ল্যাপটপ।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল কালের কণ্ঠকে বলেন, ‘যৌথভাবে অভিযান চালিয়ে তিন যাত্রীর কাছ থেকে আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম ও সিগারেটেসহ ১৫ লাখ টাকার মালামাল জব্দ করা হয়। প্রথমবারের মতো অভিযুক্ত হওয়ায় মালামাল আটক করে ওই ৩ যাত্রীকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর