বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

পাকিস্তানি অভিনেত্রীর মরদেহ নিতে রাজি নন বাবা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১০ জুলাই ২০২৫, ১৪:০০

পাকিস্তানে প্রতিরক্ষা দপ্তরের আবাসনের ভিতর থেকে হুমাইরা আসগর (৩২) নামে এক মডেল ও অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। করাচির প্রতিরক্ষা দপ্তরের আবাসনের (ডিফেন্স হাউসিং অথরিটি) ওই ফ্ল্যাটে তিনি ভাড়া থাকতেন বলে জানা গেছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, অন্তত দু’সপ্তাহ আগে মৃত্যু হয়েছে তার। বন্ধ দরজার ভিতরে দেহটি পচে-গলে গিয়েছিল।

পাকিস্তানি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, বুধবার হুমাইরা আসগরের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, অভিনেত্রীর পিতা লাশ গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন। লাশ উদ্ধারের পরপরই পুলিশ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু হুমাইরার বাবা মেয়ের লাশ গ্রহণে রাজি নন।

এমনকি তিনি তার মেয়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন বলেও স্পষ্টভাবে জানিয়ে দেন তিনি।
পুলিশ জানিয়েছে, তাকে (বাবাকে) করাচিতে আসার জন্য বহুবার অনুরোধ জানানো হলেও তিনি কোনো সাড়া দেননি। পরিবারের পক্ষ থেকেও এরপর আর কোনো যোগাযোগ করা হয়নি। পুলিশ জানায়, মৃতদেহটি প্রচণ্ডভাবে পচে গিয়েছিল।

যা থেকে ধারণা করা হচ্ছে, প্রায় এক মাস আগেই তার মৃত্যু হয়েছে। অভিনেত্রীর লাশ বর্তমানে হিমঘরে সংরক্ষিত রয়েছে। লাহোরে জন্মগ্রহণ করা হুমাইরা তার স্বপ্ন পূরণের আশায় করাচিতে চলে আসেন। তবে এ শহরেই থেমে গেল তার জীবন প্রদীপ। ২০১৩ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন হুমাইরা।

২০২২ সালে জনপ্রিয় রিয়েলিটি শো ‘তামাশা’-তে অংশগ্রহণ করে ব্যাপক পরিচিতি পান। তবে বিগত কয়েক বছর ধরে ছিলেন লাইমলাইটের বাইরে। ২০১৮ সাল থেকে হুমাইরা ওই ফ্ল্যাটে একাই বসবাস করছিলেন এবং ২০২৪ সালের শুরু থেকেই ভাড়া দিতেন না। তিনি পুরোপুরি নিঃসঙ্গতায় বসবাস করছিলেন বলেই জানিয়েছেন পুলিশ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর