বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

সীমান্ত দিয়ে আবারও ২১ জনকে পুশ-ইন করল বিএসএফ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ জুলাই ২০২৫, ১৩:৫২

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে আবারও ২১ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গের ও দুইজন পুরুষ রয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর ৫টার দিকে দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে তাদের ঠেলে পাঠানো হয়। পরে সীমান্ত থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের ১১৪৮/৪ এস পিলার থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আড়াপাড়া এলাকা দিয়ে বাংলাদেশি ২১ জনকে পুশ-ইন করলে তাদের আটক করে বিজিবি। আটকদের বাড়ি চট্টগ্রাম, ঢাকার নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, খিলগাঁও, আশুলিয়া, পটুয়াখালী, মৌলভীবাজার, টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায়।

পুশ-ইন হওয়া নারায়ণগঞ্জের বাসিন্দা তৃতীয় লিঙ্গের সানজানা নামের একজন জানান, ১০ বছর আগে দালালের মাধ্যমে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। এরপর কয়েক দিন আগে তাকেসহ আরো অনেককে আটক করা হয়। এরপর আজ ভোরে বাংলাদেশে পুশ-ইন করা হয়।

নেত্রকোনা ৩১ বিজিবির বিজয়পুর বিওপির কম্পানি কমান্ডার শহীদুল ইসলাম জানান, আটকরা বিভিন্ন সময়ে যেমন কেউ ১ বছর, কেউ ২ বছর কিংবা কেউ ১০ বছর আগে দিল্লিতে কাজের জন্য যায়। তাদের দিল্লির বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। পরে আজ ভোরে বিএসএফ বিজয়পুর সীমান্ত দিয়ে ঠেলে দেয় বাংলাদেশের অভ্যন্তরে।

আটকদের দুর্গাপুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন কমান্ডার শহীদুল।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর