বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

উপদেষ্টা আসিফ

বাংলাদেশে প্রথমবারের মতো রোবটিক প্রযুক্তিভিত্তিক স্বাস্থ্যসেবা শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ জুলাই ২০২৫, ১৩:৪১

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশে প্রথমবারের মতো রোবটিক প্রযুক্তি ভিত্তিক পুনর্বাসন সেবা শুরু হচ্ছে। আজ বৃহস্পতিবার থেকে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর সুপারস্পেশালাইজড হাসপাতালে এ সেবা শুরু হচ্ছে।

তিনি ফেসবুক পোস্টে বলেছেন, ‘বাংলাদেশে প্রথমবারের মতো রোবটিক প্রযুক্তিভিত্তিক পুনর্বাসন সেবা শুরু হচ্ছে। আজ থেকে রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর সুপার স্পেশালাইজড হাসপাতালে এই সেন্টারের পাইলট প্রকল্প চালু হবে।

পোস্টে আরো বলা হয়েছে, ‘চীনের কারিগরি সহায়তায় প্রতিষ্ঠিত এই সেন্টারে ৬২টি অত্যাধুনিক রোবটের মাধ্যমে প্যারালাইসিস, স্নায়ুবিক রোগ, দুর্ঘটনার পরবর্তী চিকিৎসা, ফিজিওথেরাপি এবং আরো নানা সেবা প্রদান করা হবে। স্ট্রোক বা পক্ষাঘাতে আক্রান্ত রোগীরা বিশেষ সুবিধা পাবেন, বিশেষত জুলাই আন্দোলনে আহতদের জন্য বিনামূল্যে সেবা দেওয়া হবে।’

দেশের প্রথম রোবটিক রিহ্যাব সেন্টারটিতে রয়েছে মোট ৬২টি রোবট, যার মধ্যে ২২টি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক। এসব রোবটের মাধ্যমে রোগীদের প্রয়োজন অনুযায়ী অত্যন্ত নিখুঁতভাবে ফিজিওথেরাপি, স্নায়ুবিক পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদি চিকিৎসাসেবা দেওয়া হবে বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর