বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ফকিরহাটে হ্যামকো গ্রুপে ডাকাতির ঘটনায় মালপত্রসহ গ্রেপ্তার ৯

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ জুলাই ২০২৫, ১৭:৫৮

বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন-ওয়াপাড়া মহাসড়কের পাশে অবস্থিত হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত কোটি টাকার মালপত্রসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (৯ জুন) দুপুরে বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। ঘটনার ৪ দিন পর তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চট্টগ্রাম ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে গত শুক্রবার (৪ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে মুখে মাস্ক পরিহিত ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল নিরাপত্তা প্রহরীকে অস্ত্রের ভয় দেখিয়ে ওই প্রতিষ্ঠানে ভেতরে প্রবেশ করে।

এ সময় ৭ জন নিরাপত্তাকর্মী ও ৪ জন শ্রমিককে বেঁধে তারা গোডাউনে ঢুকে সেখান থেকে অ্যালুমিনিয়াম বার ১৫ টন, তামার তার আড়াই টন এবং বৈদ্যুতিক তার ১ টন দুটি ট্রাকে করে নিয়ে পালিয়ে যায়। এসব জিনিসপত্র প্রতিষ্ঠানের কাঁচামাল হিসেবে ব্যবহার করার জন্য গুদামজাত করে রাখা হয়েছিল। তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল বলে শ্রমিকরা জানান।

হ্যামকো গ্রপ অব ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘ডাকাতদল রাত ৮টার দিকে নিরাপত্তাকর্মীদের ভয় দেখিয়ে ভেতরে প্রবেশ করে।

তারা প্রায় ৮ ঘণ্টা অবস্থান করে। পরে ডাকাতদল ট্রাকে করে ভোর ৪টার দিকে এসব মালপত্র নিয়ে পালিয়ে যায়।’

ঘটনার পরপরই ভোর ৫টার দিকে খবর পেয়ে ফকিরহাট মডেল থানার ওসি আবদুর রাজ্জাক মীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীমসহ পুলিশের একটি টিম সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর