বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

আড়াইহাজারে পুলিশ পরিচয়ে ডাকাতি, স্বর্ণালংকারসহ অর্ধ কোটি টাকার মালামাল লুট

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ জুলাই ২০২৫, ১৭:৪৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশ পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার পাচরুখী গ্রামের ব্যবসায়ী ওয়াছি উদ্দিনের ছেলে সিরাজুল ইসলামের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

গৃহকর্তা সিরাজুল ইসলাম জানান, রাত ৩টার দিকে তার বাড়ির দোতলা ভবনের নিচতলার জানালার গ্রিল কেটে ২০/২৫ জনের মুখোশধারী ডাকাতদল বাড়িতে প্রবেশ করে। পরে বাড়ির কাজের মেয়ে যমুনাকে পুলিশের পোশাক পরিহিত একজন ডেকে নিয়ে বাড়ির মালিক সিরাজুলকে ডেকে উঠান। তার রুমে ঢুকে সিরাজুল ইসলামকে মশারি খুলতে বলেন, তখন তিনি পুলিশ মনে করে আইনের প্রতি শ্রদ্ধা রেখে মশারি খুলে ফেলেন।

সাথে সাথে ডাকাতদল রুমে প্রবেশ করে তার স্ত্রী সুফিয়া বেগম, ছেলে মিনহাজুলসহ সবাইকে গামছা এবং গেঞ্জি দিয়ে হাত-পা বেঁধে ফেলে। ডাকাতদল ছুরি, চাপাতি, সাবলসহ দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে আলমারি ভেঙে ৩২ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ ৬০ হাজার টাকাসহ প্রায় অর্ধ কোটি টাকার মালামাল নিয়ে যায়।

ডাকাতদের বিভিন্ন রঙের কাপড় দিয়ে মুখ বাঁধা ছিল। তাদের বয়স অনুমান ২৫-৩০ বছরের মধ্যে হবে। ডাকাতির কালে ডাকাতদল বিভিন্ন এলাকার আঞ্চলিক ভাষায় কথা বলে।

নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মেহদি ইসলাম (গ সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ডাকাতদের চিহ্নিত করে গ্রেপ্তারসহ মালামাল উদ্ধারে কাজ করছে পুলিশ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর