শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

নিষিদ্ধ পাহাড়ি ট্রেইল মেলখুমে ভ্রমণে গিয়ে ২ শিক্ষার্থী নিহত, আহত ৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ জুলাই ২০২৫, ১৭:১৫

চট্টগ্রামের মিরসরাইয়ে নিষিদ্ধ পাহাড়ি ট্রেইল মেলখুম ভ্রমণে গিয়ে পাহাড়ি পানির স্রোতে তলিয়ে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন তিন শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার (৮ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের নাপিতের চর গ্রামের আরফান গালিব (২০) ও ঢাকার যাত্রাবাড়ীর ধুনয়ালাপাড়া এলাকার ইব্রাহিম হৃদয় (২২)। নিহতরা ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।

দুর্ঘটনায় আহতরা হলেন- মো. সায়েম, রায়হান ও মিরাজ। আহতদের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ উদ্ধারে কাজ করছে বারইয়ারহাট ফায়ার সার্ভিসের কর্মীরা।

আহত মোহাম্মদ সায়েম বলেন, ‘গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ফেনী থেকে মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকার মেলখুম ট্রেইলে বেড়াতে যাই আমরা।

বিকেলের দিকে ট্রেইল এলাকায় ভারী বৃষ্টি হলে আমাদের সঙ্গে থাকা আরফান গালিব ও ইব্রাহিম হৃদয় স্রোতে তলিয়ে যায়। আমরা তিনজনও পথ হারিয়ে বিচ্ছিন্নভাবে সারারাত কাটাই ওখানকার পাহাড়ি এলাকায়। পরে আজ বুধবার সকালে আমাদের পরিচিত কিছু বন্ধু ফায়ার সার্ভিস সদস্যদের নিয়ে আমাদের উদ্ধার করে।’

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক রাজু সিংহ বলেন, ‘মেলখুম ট্রেইলে দুর্ঘটনার শিকার আহত তিনজনকে হাসপাতালে আনা হয়েছে আমরা তাদের চিকিৎসা দিচ্ছি।

জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম বলেন, ‘দুর্ঘটনাস্থলে উদ্ধারে যাওয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা মেলখুম ট্রেইলে বেড়াতে আসা ২ শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হবে।’

এর আগে ২০২৩ সালের ১৫ মে থেকে আনুষ্ঠানিকভাবে মিরসরাই রেঞ্জ বন বিভাগের কর্মকর্তারা মেলখুমে পর্যটক প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে। ইতিপূর্বে সেখানে একাধিকবার পর্যটক নিখোঁজের ঘটনা ঘটে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর