শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

জোড়াতালির শার্ট পরে আলোচনায় রণবীর, দাম শুনলে চমকে যাবেন!

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৯ জুলাই ২০২৫, ১৩:৩৫

তারকাদের পোশাক বরাবরই ভিন্ন ধরনের হয়। একেক তারকা একেক ফ্যাশন স্টেটমেন্ট বহণ করে যা তাদের ভক্তকুলের মাঝে সাড়া ফেলে। বলিউড অভিনেতা রণবীর কাপুরও ফ্যাশনদুরস্ত এক অভিনেতা। পোশাকের দিক থেকে তিনি সমসাময়িক অনেকের চেয়ে বেশ এগিয়েই বলা যায়। তবে এবার ব্যতিক্রমী এক পোশাক পরে আলোচনায় উঠে এলেন অভিনেতা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ক্লিপে নতুন লুকে ধরা দিয়েছেন রণবীর। মূলত, ভিডিওটি এক মাস আগের। সম্প্রতি পুরনো সেই ভিডিও নতুন করে আলোচনায় উঠে এসেছে রণবীরের পরনে থাকা শার্টের জন্য। চর্চায় মেতেছেন নেটিজেনরা। রণবীর কাপুরে শার্টটি নিয়ে রসিকতা করছেন নেটিজেনরা।

ভিডিওটি ভাইরাল হতেই এক নেটিজেন লেখেন, ‘এ কেমন ফ্যাশন! গরীবের মতো লাগছে।’ অপর একজন লেখেন, ‘ওনারা এমন পোশাক পরলে, সেটা ফ্যাশন।

আর আমরা পরতে গেলে লজ্জা পাই।’ কেউ লিখেছেন, ‘এ কেমন পোশাক! জোড়াতালি নাকি!’ কারো মন্তব্য, ‘এটি ভিখারি শার্ট, স্টাইলিস্ট না।’ কেউ কেউ আবার কড়া ভাষায় রণবীরের ফ্যাশন সেন্স নিয়েও সমালোচনা করেছেন।

রণবীরের জোড়াতালির শার্ট নিয়ে হাসি-তামাশা চললেও শার্টটির দাম জানলে অনেকে চমকে যেতে পারেন। ভারতীয় সংবাদমাধ্যমের সূত্র অনুসারে, শার্টটি তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড কিথ।

দেশটির লস অ্যাঞ্জেলেসে তৈরি হয়েছে এটি। এ ব্র্যান্ডের অফিশিয়াল ওয়েব সাইটে বলা হয়েছে, শার্টটি তৈরিতে সুতি কাপড় ব্যবহার করা হয়েছে। স্প্লিট সাইড সেলাই, ক্যাঙ্গারু পকেট, ভিনটেজ বোতাম ব্যবহার করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় শার্টটির দাম ১ লাখ ২৪ হাজার ৩০০ টাকা।

রণবীর কাপুরকে সামনে দেখা যাবে মহাকাব্যিক সিনেমা ‘রামায়ণ’-এ। নীতেশ তিওয়ারি নির্মিত এ সিনেমায় রাম চরিত্রে অভিনয় করছেন। তার বিপরীতে রয়েছেন সাই পল্লবী; সীতা রূপে দেখা যাবে তাকে। রণবীর এ সিনেমার এক পার্টের জন্য ৭৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলে জানা যায়। হিন্দি, তামিল, তেলেগু ছাড়া আরো বেশ কিছু ভাষায় সিনেমাটি মুক্তি পাবে। ২০২৬ সালের দীপাবলিতে সিনেমাটির প্রথম পার্ট মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর