বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

অতিরিক্ত মানসিক চাপে বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ জুলাই ২০২৫, ১২:৪২

আজকের ব্যস্ত জীবনে মানসিক চাপ যেন প্রতিদিনের সঙ্গী। তবে এই মানসিক চাপ শুধু মনের উপর নয়, সরাসরি প্রভাব ফেলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর উপরও, বিশেষ করে হৃদযন্ত্রে। চিকিৎসকদের মতে, দীর্ঘদিনের অতিরিক্ত মানসিক চাপ হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। তাই মানসিক চাপ নিয়ন্ত্রণে আনা জরুরি।

কিভাবে মানসিক চাপ ক্ষতি করছে হৃদযন্ত্রের?

১। অতিরিক্ত মানসিক চাপের কারণে উচ্চ রক্তচাপ (হাই ব্লাড প্রেশার) দেখা দিতে পারে, যা সরাসরি হৃদযন্ত্রে নেতিবাচক প্রভাব ফেলে।

২। বাড়তে পারে কোলেস্টেরলের মাত্রা, যা হৃদরোগের অন্যতম কারণ।

৩। স্ট্রেসের ফলে অনেকেই অস্বাস্থ্যকর খাবার খেয়ে ফেলেন বা সময়মতো খাবার খান না। এতে হার্টের উপর চাপ পড়ে।

৪। ইনফ্লেমেশন বা দেহে প্রদাহ বেড়ে যেতে পারে, যা হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের সম্ভাবনা বাড়ায়।
৫। অতিরিক্ত টেনশনে ঘুমের সমস্যা হয়, যার প্রভাব পড়ে হার্টের সুস্থতায়।

কী করবেন মানসিক চাপ কমাতে?

চিকিৎসকরা বলছেন, হৃদযন্ত্রকে সুস্থ রাখতে হলে মানসিক চাপ কমানো আবশ্যক। এর জন্য কিছু অভ্যাস গড়ে তোলা জরুরি:

১। প্রতিদিন ১৫ মিনিট মেডিটেশন বা ধ্যান করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এতে মন শান্ত হয় এবং স্ট্রেস কমে।
২। মানসিক চাপের মাত্রা বেশি হলে তা অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

৩। যোগাসন বা হালকা শরীরচর্চা মানসিক চাপ কমাতে দারুণ কার্যকর।

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর