শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

চীনে ‘রেড আংকেল’-এর কাণ্ড! নারীর ছদ্মবেশে বহু পুরুষের সঙ্গে সম্পর্ক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ জুলাই ২০২৫, ১৮:০১

নারী সেজে ১ হাজার ৬৯১ জন পুরুষের সঙ্গে যৌনসম্পর্ক স্থাপন করেছেন চীনের পূর্বাঞ্চলীয় শহর নানজিংয়ে এক মধ্যবয়স্ক ব্যক্তি। শুধু তা-ই নয়, গোপন মুহূর্তগুলোর ভিডিও ধারণ করে অনলাইনে ছড়িয়েও দিয়েছেন। এই খবর দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

চীনের জনপ্রিয় মাইক্রোব্লগিং প্ল্যাটফরম উইবো-তে মঙ্গলবার ‘#রেডআংকেল’ হ্যাশট্যাগটি শীর্ষ ট্রেন্ডে উঠে আসে।

বিষয়টি ঘিরে ব্যবহারকারীরা বিস্ময়, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। হ্যাশট্যাগটি কমপক্ষে ২০০ মিলিয়ন বার দেখা হয়েছে।

নারীর ছদ্মবেশে ‘রেড আংকেল’-এর কাণ্ড

অনলাইন পোস্টগুলোতে দাবি করা হয়, ওই ব্যক্তি তার বাড়িতে ১ হাজার ৬৯১ জন বিপরীত লিঙ্গের (হেটারোসেক্সুয়াল) পুরুষকে প্রলুব্ধ করে যৌনসম্পর্ক স্থাপন করেন এবং সেই মুহূর্তগুলো গোপনে ভিডিও করে তা অনলাইনে ছড়িয়ে দেন। এসব ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনাই সামাজিক যোগাযোগ মাধ্যমে আতঙ্ক ও সমালোচনার জন্ম দেয়।

নানজিংয়ের জেলা পুলিশ মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, অভিযুক্ত ওই ব্যক্তি নারীর পোশাক পরে ভিডিও ধারণ ও ছড়ানোর অভিযোগে রবিবার আটক হন। তার নামের শেষাংশ ‘জিয়াও’ বলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো খবর অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তির বয়স ৬০ বছর বলা হলেও পুলিশ জানায় তার বয়স ৩৮ বছর। তারা দাবি করেছে, অভিযুক্তের সঙ্গে ১ হাজারের বেশি পুরুষের যৌনসম্পর্ক স্থাপনের খবর ‘অতিরঞ্জিত’, তবে নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।

চীনে সমলিঙ্গের সম্পর্ক নিষিদ্ধ নয়, তবে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও অনলাইনে ছড়ানো আইনত দণ্ডনীয়। কারো অনুমতি ছাড়া যৌন সম্পর্কের ভিডিও ধারণ ও প্রচার গোপনীয়তা লঙ্ঘনের শামিল এবং এটি একটি ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় প্রায় ১০০ জন পুরুষের একটি কোলাজ ছবি ছড়িয়ে পড়ে, যাদের ‘রেড আংকেল’-এর সঙ্গে দেখা হয়েছে বলে দাবি করা হয়। অনেক নারী ব্যবহারকারী তাদের প্রেমিক বা স্বামীদের ছবিগুলোতে খুঁজতে শুরু করেন। কেউ কেউ মজা করে বলেন, ‘নিজের মানুষটি ওই ছবিতে আছে কি না, দেখে নিন!’

যৌনরোগ ও মহামারির আশঙ্কা

ব্যাপারটি জনস্বাস্থ্য নিয়েও গুরুতর উদ্বেগ তৈরি করেছে। অনেকেই যৌনবাহিত রোগ (এসটিডি) ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বলেন, ‘এটা জনস্বাস্থ্য বিভাগের জন্য বিশাল মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে।’

এ বিষয়ে রাষ্ট্রীয় সমর্থিত গণমাধ্যম জিমু নিউজকে এক শহর স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘যদি কেউ ঘনিষ্ঠ সংস্পর্শে আসার কারণে নিজের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হন, তারা যেকোনো সময় আমাদের কাছে এসে পরীক্ষার সুযোগ নিতে পারেন।’

চীনের এই ‘রেড আংকেল’ কাণ্ড শুধু আইনগত নয়, সমাজিক ও স্বাস্থ্যগত দিক থেকেও বড় ধরনের আলোচনা সৃষ্টি করেছে। যৌন গোপনীয়তা, সম্মতি, অনলাইনে অশ্লীলতা ছড়ানো এবং জনস্বাস্থ্যের ঝুঁকি—সব কিছু মিলিয়ে চীনের সামাজিক মাধ্যমে এটি এখন অন্যতম আলোচিত ইস্যু। পুলিশ এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে এবং মামলাটি কিভাবে এগোয়, তা নিয়ে জনগণের কৌতূহল তুঙ্গে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর