বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ফেনীতে ৩৪৭ মিলিমিটার বৃষ্টিপাত, ভাঙছে বেড়িবাঁধ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ জুলাই ২০২৫, ১৭:৫৫

গতকাল সন্ধ্যা থেকে আজ দুপুর ১২টা পর্যন্ত টানা বৃষ্টির কারণে ফেনী শহারের অধিকাংশ রাস্তাই হাঁটু পানির নিচে। এতে চরম দুর্ভোগে পড়েছে ফেনীবাসী।

ফেনী আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় টানা দুই দিন ধরে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত সর্বোচ্চ ৩৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

যা চলতি মৌসুমে সর্বোচ্চ। আগামী ২-৩ দিন জেলাজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির পানিতে ডুবে গেছে শহরের এসএসকে রোড, একাডেমি রোড, পাঠানবাড়ী রোড, নাজির রোড, মিজান রোড, কলেজ রোড, শান্তি কম্পানি রোড, কদলগাজী রোড, পেট্রোবাংলোসহ বিভিন্ন এলাকা। শহরে রিকশা, ভ্যান ছাড়া তেমন কোনো যানবাহন দেখা যায়নি। ফলে শিক্ষার্থী ও কর্মজীবী মানুষদের চরম দুর্ভোগে পড়তে হয়।

শহরের বেসরকারিভাবে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অর্ধবার্ষিকী পরীক্ষা বাতিল করা হয়েছে বলে শিক্ষা প্রতিষ্ঠানসূত্রে জানা গেছে।

এদিকে টানা বৃষ্টিতে ফেনীর পশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বেড়িবাঁধ আংশিক ভেঙে গেছে। এতে কয়েকটি দোকান নদীর পানিতে বিলীন হয়ে গেছে।

ফেনী আবহাওয়া অফিসের ইনচার্জ মো. মজিবুর রহমান কালের কণ্ঠকে বলেছেন, এ বৃষ্টিপাত আগামী দুই দিন থাকতে পারে। টানা বৃষ্টির কারণ সীমান্তবর্তী মুহুরী, কহুয়া সিলোনিয়া নদীর পানি বাড়ছে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম জানিয়েছেন, আজ বেলা ১২টার দিক কহুয়া নদীর বাঁধের ওপর দিয়ে পানি লোকালয়ে ঢুকছে। তবে এখনো তা বিপৎসীমার নিচে রয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর