সোমবার, ৮ই জুন ২০২৬, ২৪শে জ্যৈষ্ঠ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

চট্টগ্রামে একটি বহুতল ভবনে আগুন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ জুলাই ২০২৫, ১৪:২২

চট্টগ্রাম নগরীর জামালখান এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১২টা ৩৫ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের উপপরিচালক আনোয়ার হোসেন কালের কণ্ঠকে বলেন, জামালখান এলাকার ইউরেকা ভবনে আগুন লাগার সংবাদ পাওয়া গেছে বেলা ১২টা ৩৫ মিনিটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর একটা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন পুরোপুরি নেভার পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানাবে ফায়ার সার্ভিস। তবে কিভাবে আগুন লেগেছে প্রাথমিকভাবে জানাতে পারেননি আনোয়ার হোসেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ইউরেকা ভবনের সপ্তম ও অষ্টম তলায় আগুনের ঘটনা ঘটেছে। আগুন লাগার কারণে ভবনের বাসিন্দারা নিচে নেমে আসেন।

সবাই আতঙ্কিত হয়ে যান।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর