শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

শিহাব শাহীনের নির্মাণে একঝাঁক তারকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৭ জুলাই ২০২৫, ১৮:৪৪

প্রায় দুই দশকের ক্যারিয়ারে অসংখ্য নাটক নির্মাণ করেছেন শিহাব শাহীন। নির্মাণ মুনশিয়ানায় কুড়িয়েছেন প্রশংসা, সেই সঙ্গে তুমুল জনপ্রিয়তা। নাটকের পর ওয়েব, এরপর সিনেমা নির্মাণ করেও নিজের জাত চিনিয়েছেন সব্যসাচী এই নির্মাতা।

নাটক, ওয়েব, সিনেমা নির্মাণ করলেও কখনোই বিজ্ঞাপন নির্দেশনা দেননি তিনি। এবার প্রথমবারের মতো বিজ্ঞাপন নির্মাণ করতে যাচ্ছেন শিহাব শাহীন। আর সেই বিজ্ঞাপনগুলোতে থাকছেন একঝাঁক জনপ্রিয় তারকা।

জানা গেছে, দেশের ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রসারের ক্ষেত্রে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনস উদ্ভাবিত ‘সুখী’ অ্যাপের ছয়টি বিজ্ঞাপন নির্মাণ করবেন শিহাব শাহীন। বিজ্ঞাপনগুলোতে দেখা যাবে জনপ্রিয় তারকা রাফিয়াথ রশিদ মিথিলা, চিত্রনায়ক ইমন, চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি, অভিনেতা ইরফান সাজ্জাদ, অভিনেতা নাসির উদ্দিন আহমেদ, অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ও সামিয়া অথৈকে।

শিহাব শাহীন কালের কণ্ঠকে বলেন, ‘এত লম্বা সময়ের ক্যারিয়ারে আমার কখনো বিজ্ঞাপন বানানো হয়নি। প্রস্তাব ছিল অনেক কিন্তু সামহাউ করা হয়নি। এবারই প্রথম বিজ্ঞাপন নির্মাণ করতে যাচ্ছি। হোপফুলি, ভালো কিছুই হবে।

’জানা গেছে, আগামী সপ্তাহ থেকে রাজধানী ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে বিজ্ঞাপনগুলোর চিত্রায়ণ শুরু হবে।

এদিকে গেল ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শিহাব শাহীন পরিচালিত সিনেমা ‘দাগি’ সিনেমা, যা দর্শক মহলে দারুণ সাড়া ফেলে। এই সিনেমার মধ্য দিয়ে প্রায় ১০ বছর পর সিনেমা নির্মাণে ফেরেন। চলতি বছরের সেপ্টেম্বরে তার পরিচালনায় ‘গোলাম মামুন ২’ শুরু হওয়ার কথা রয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর