বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

সেনাবাহিনীতে চাকরির প্রলোভনে সাড়ে ৬ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারকচক্র

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ জুলাই ২০২৫, ১৮:১৯

ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীতে (সিভিল পদে) চাকরি দেওয়ার প্রলোভনে এক প্রতারক চক্রের বিরুদ্ধে প্রায় সাড়ে ছয় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৭ জুলাই) সকালে মহেশপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন এক ভুক্তভোগীর পরিবার।

সংবাদ সম্মেলনে উপজেলার ফতেপুর গ্রামের আলাউদ্দিন ও তার ছেলে রাকিব হোসেন জানান, নাটিমা গ্রামের মৃত মোহিত আলীর ছেলে আব্দুল খালেক ও তার সহযোগী জাকির তাদের কাছ থেকে এই অর্থ নেন।

রাকিব জানান, তাকে ঢাকায় নিয়ে ভুয়া কাগজপত্র দেখিয়ে এক হোটেলে এক থেকে দেড় মাস আটকে রেখে প্রতারকরা গা-ঢাকা দেয়। পরবর্তীতে রাকিব বাড়ি থেকে টাকা এনে হোটেল বিল মিটিয়ে ফিরে আসেন।

অভিযোগে আরো বলা হয়, প্রতারক আব্দুল খালেক সাবেক এমপি সালাউদ্দিন মিয়াজীর নাম ভাঙিয়ে প্রতারণা করেন। এক বছরের বেশি সময় ধরে টাকা ফেরত না দিয়ে ঘুরাতে থাকেন। এ ঘটনায় ইতোমধ্যে মহেশপুর থানায় এবং ভৈরবা সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার দ্রুত তদন্ত করে অর্থ উদ্ধার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর