শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ জুলাই ২০২৫, ১৮:০৮

ঝিনাইদহের ডাকবাংলা পুলিশ ক্যাম্পের সাবেক ইনচার্জ উপপরিদর্শক মিরাজুল ইসলাম হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড ও ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৭ জুলাই) দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাহাবুব আলম এ রায় প্রদান করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রাজবাড়ীর সদর উপজেলার নিমতলা এলাকার আমজাদ হোসেন ও লিয়াকত হোসেন, গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়া গ্রামের আক্কাস আলী ও ফরিদপুর সদর উপজেলার ভাটি লক্ষ্মীপুর গ্রামের আলম শেখ।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন ফরিদপুর সদর উপজেলার শোভারামপুর এলাকার শাহীন, একই উপজেলার গোয়ালচামট গ্রামের মোহাম্মদ সাগর, টেপাখোলা গ্রামের নুর খাঁ ও যশোরের শেখহাটি খাঁ পাড়া এলাকার মনির হোসেন।

সাজাপ্রাপ্তদের মধ্যে আমজাদ হোসেন বাদে সব আসামি পলাতক রয়েছেন। ঝিনাইদহ কোর্ট পুলিশের পরিদর্শক মোক্তার হোসেন কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৩ আগস্ট রাতে ঝিনাইদহ শহরের বাস মালিক সমিতি অফিসের সামনে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় পতিত হয়। তখন ঘটনাস্থলে পুলিশ দেখে আরোহীরা পালিয়ে যায়।

পরে জানা যায় মোটরসাইকেলটি ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক মিরাজুল ইসলামের। তবে তখন মিরাজুলের মোবাইল বন্ধ পাওয়া যায়।

পরে পুলিশ জানতে পারে ওই দিন সন্ধ্যায় মিরাজুল ইসলাম ঝিনাইদহ শহর থেকে ইফতার শেষে নিজের নামে ইস্যু করা পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ অন্যান্য কাগজপত্র নিয়ে মোটরসাইকেলে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হন। এরপর পুলিশ বিভিন্ন জায়গায় তাকে খুঁজতে থাকে।

পরের দিন ২৪ আগস্ট সকালে ভেটেরিনারি কলেজের পূর্ব পাশের ডোবায় মিরাজুল ইসলামের পোশাক পরিহিত হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিনই বাদী হয়ে সদর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা করে পুলিশ।

এজাহারে আরো উল্লেখ করা হয়, পুলিশ কর্মকর্তা মিরাজুলের কাছে থাকা পিস্তল, গুলি ও মোটরসাইকেলসহ অন্যান্য মালামাল ছিনতাইয়ের জন্য সন্ত্রাসীরা তাকে হত্যা করে থাকতে পারে।

তদন্ত শেষে পুলিশ ১৫ জনকে অভিযুক্ত করে ২০১২ সালের ২৮ জানুয়ারি আদালতে অভিযোগ পত্র দাখিল করে। মামলার তদন্ত শেষে সোমবার দুপুরে বিচারক ৪ জনকে মৃত্যুদণ্ড ও ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

মামলায় বাকি আসামিদের খালাস দেওয়া হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর